দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়নে ১৩ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে ‘ষলেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ। এর মধ্যে রয়েছে স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় বা শক্তিশালী লেদার বোর্ড গঠন, বন্ধ কারখানা চালুতে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল এবং নতুন দুটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণ।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে সংগঠনটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি ও কার্যকর সরকারি সহায়তার অভাবে বিশ্ববাজারে কাঙ্ক্ষিত অবস্থান পাচ্ছে না দেশের চামড়া শিল্প।
প্রস্তাবনায় আরও রয়েছে, বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল এবং লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং সরকারি বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, পরিবেশগত উন্নয়নে সিইটিপি গুরুত্বপূর্ণ হলেও এটিই একমাত্র সমাধান নয়। ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে আমদানি-রপ্তানি ও কেমিক্যাল সরবরাহে সরকারি সহায়তা প্রয়োজন।
সংগঠনের মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ জানান, শিল্পের সব অংশীজনের মধ্যে সমন্বয় গড়ে তুলতে কাজ করবে এলএফবি।
প্রথম বছরে এক হাজার কর্মীকে প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে মডেল গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর এবং শ্রমিক সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি চালুর পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।
কে